পুঁজিবাজারে শেয়ারের প্রাথমিক ইস্যু (আইপিও) সংক্রান্ত নতুন নীতিমালার খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস) রুলস, ২০২৫’ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সংক্রান্ত খসড়ার ওপর সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সুধীজনদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে কমিশন।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের ওয়েবসাইটে (https://sec.gov.bd) খসড়াটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
খসড়াটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিংকে:
নতুন এই নীতিমালা বাজারে সুশাসন, স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।