ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুই ব্রোকারেজ হাউজ আল হারামাইন সিকিউরিটিজ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে। প্রতিষ্ঠান দুটি স্টক ডিলার/স্টক ব্রোকার হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ডিএসই সূত্রে জানানো হয়েছে, ডিএসইতে আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক নম্বর ২৬৩ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর ২৭৩।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউজ দুটি মূলধন ও দায়দেনার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালনে ব্যর্থ হয়েছে। এ কারণে কয়েক দফা তাদের সময় দেওয়া হয়েছিল। তারপরও শর্ত পূরণ করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ তাদের লেনদেনের সনদ বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠান দুটি পুঁজিবাজারে আর শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।