সকল মেনু

ডিএসইর লেনদেন কমেছে বুধবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে বুধবার, ৫ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক নেমেছে ৫ হাজারেও কম পয়েন্টে। কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০ টি কোম্পানির, বিপরীতে ২৬৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top