ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ভয়াবহ পতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে তিনশতাধিক কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২২ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫ টি কোম্পানির, বিপরীতে ৩৫২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৫ , ৫:২১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।