পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভশিন বা সঞ্চিতি সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বর্ধিত করেছে কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১১টি প্রতিষ্ঠানকে এই অনুমোদন দেয়া হয়েছে।
স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের প্রতিনিধি কমিশনের কাছে বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত পরিকল্পণা দাখিল করে। সেই পরিকলপনা বিবেচনায় নিয়ে ৯৮৬তম কমিশন সভায় নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বর্ধিত করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- Fintra Securities Ltd, Sheltech Brokerage Limited, Joytun Securities International Ltd, BDBL Investment Services Ltd., Hazrat Amanat Shah Securities Ltd., GMF Securities Ltd., Wifang Securities Limited., BRB Securities Ltd., BNB Securities Ltd., BMSL Investment Limited., Midas Investment Limited.
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।