সকল মেনু

ইউসিবিএল থেকে ৫৬ কোটি আত্মসাৎ, আসামি ১৫৫

কর্মচারীদের মাধ্যমে সিন্ডিকেট গঠন করে ঋণের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চার শাখা থেকে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদসহ ১১৫ জনের বিরুদ্ধে ৮টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।

প্রতিষ্ঠানগুলো হলো- এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ, সান-সাইন এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ, জুপিটার এন্টারপ্রাইজ, নাজিম অ্যান্ড সন্স ও আল রাজি এন্টারপ্রাইজ। কর্মচারীদের ওই প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী দেখিয়ে ওই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অনুমোদিত মামলায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top