সকল মেনু

মঙ্গলবার লেনদেন বেড়েছে ডিএসইর

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নির্বাচনকালীন সাধারণ ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সেই সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ১৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৮ টি কোম্পানির, বিপরীতে ৬৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top