ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় সোমবার, ১৬ ফেব্রুয়ারি লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১ হাজার ২৭৫ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। সোমবার ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৭৫ কোটি ০৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩ টি কোম্পানির, বিপরীতে ২১৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।