দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের দর কমেছে। তবে সামান্য কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।