সকল মেনু

ডিএসইর লেনদেন পতনে রবিবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে রবিবার, ৮ মার্চ লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭১ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩১ দশমিক ৮৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ১০১৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ৮৮ লাখ ০৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৯ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০টি কোম্পানির, বিপরীতে ৩৭১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top