প্রকাশ : মে ৯, ২০২৬ , ৩:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৬ টাকা ২০ পয়সা বা ৩২ দশমিক ৩৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে সপ্তাহজুড়ে ২৭ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধির পর দর বৃদ্ধির এ তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে মোজাফ্ফর হোসেন স্পিনিং।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কপারটেক, রিজেন্ট টেক্সটাইল , ন্যাশনাল ফিড মিল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, অলটেক্স, টেকনো ড্রাগস এবং ড্যাফেডিল কম্পিউটার্স।
শেয়ার করুন-
প্রকাশ : মে ৯, ২০২৬ , ৩:৪৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।