ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে সোমবার, ১৫ জুন লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৮৪ টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও ১ হাজার ৪৫৬ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৪০ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫ টি কোম্পানির, বিপরীতে ১৮৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৫, ২০২৬ , ৩:৪৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।