প্রকাশ : জুন ১৬, ২০২৬ , ৬:১০ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজারে লেনদেনের সময় আগামী বুধবার, ১৭ জুন থেকে ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।
বর্তমানে ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত নিয়মিত লেনদেন অনুষ্ঠিত হয়। এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন পরিচালিত হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত মূল লেনদেন চলবে। পাশাপাশি পোস্ট ক্লোজিং সেশনের সময়ও বাড়ানো হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন কোনো দর প্রস্তাব করতে পারবেন না। তবে ক্লোজিং প্রাইসে শেয়ার কেনাবেচার সুযোগ থাকবে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, লেনদেনের সময় বাড়ানোর ফলে বিনিয়োগকারীরা প্রতিদিন অতিরিক্ত সময় বাজারে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা লেনদেন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৬, ২০২৬ , ৬:১০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।