ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার, ১৭ জুন লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৮২ টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও ১ হাজার ২১১ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২১ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকা ।
বুধবার ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮২ টি কোম্পানির, বিপরীতে ১৫৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৭, ২০২৬ , ৬:৩১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।