সকল মেনু

ডিএসইর লেনদেন বেড়েছে মঙ্গলবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় মঙ্গলবার, ২৩ জুন লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৯ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১১৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২১২৭ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লক্ষ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭৬ কোটি ৬ লক্ষ ৬৮ হাজার টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৯টি কোম্পানির, বিপরীতে ৫৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top