পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং স্পনসর ও পরিচালকদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা এবং আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭২ পয়সা এবং আগের বছরে তা ছিল ২২ টাকা ৪৩ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা এবং আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৩১ পয়সা।
আগামী ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা এবং আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৬০ পয়সা এবং আগের হিসাববছরে যা ছিল ১৩৫ টাকা ৮১ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ পয়সা এবং আগের হিসাববছরে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৩১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর এবং ৪ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।