উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পাঁচটি সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট পর্যন্ত এসব সম্পত্তির হিসাবভিত্তিক মূল্য ছিল ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে থাকা কোম্পানিটির পাঁচটি সম্পত্তি কেনার পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়নি। এ কারণে সম্পত্তিগুলোর বর্তমান বাজারদর জানতে নতুন করে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যোগ্য ও স্বনামধন্য পেশাদার মূল্যনির্ধারণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিগুলোর মূল্যায়ন করা হবে।
মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে উত্তরা ফাইন্যান্স। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকলে তা যথাযথভাবে পালন করবে কোম্পানিটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।