ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে। একই সঙ্গে কমেছে ডিএস৩০ ও ডিএসইএস সূচক। দিন শেষে ডিএসইতে ৭০৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা ০ দশমিক ১৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ কমে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ২ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ২৩ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮৫৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন করতে মোট ১ লাখ ৮৯ হাজার ৭২৫টি ট্রেড হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টির এবং কমেছে ১৮২টির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।