প্রকাশ : জুলাই ৬, ২০২৩ , ৬:২০ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে বৃহস্পতিবার লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২৫৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৬, ২০২৩ , ৬:২০ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।