স্টাফ রিপোর্টার: বাটার দেশীয় শেয়ারধারীদের জন্য ৩৬৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোম্পানি চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত এবং ২৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ, যা ইতিমধ্যে দেওয়া হয়েছে।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনির্বাণ অসিত কুমার ঘোষ, স্বতন্ত্র পরিচালক কে এম রেজাউল হাসানাত, স্বতন্ত্র পরিচালক রূপালী চৌধুরী, এবং পরিচালক (অর্থ) ইলিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
আপডেট : জুলাই ১৩, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।