স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রোববার যোগ দিচ্ছেন ড. এটিএম তারিকুজ্জামান। ডিমিউচুয়ালাইজেশনের পর তিনি হবেন এক্সচেঞ্জটির পঞ্চম এমডি। গত মাসে তার নিয়োগের বিষয়টি অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসইর নতুন এমডি হিসেবে ড. এটিএম তারিকুজ্জামানের নিয়োগের বিষয়টি গত ৮ আগস্ট বিএসইসির কমিশন সভায় অনুমোদন করা হয়। তার নিয়োগের বিষয়ে ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এক্সচেঞ্জটির পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।
ড. এটিএম তারিকুজ্জামান ডিএসইতে যোগ দেয়ার আগে বিএসইসির নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ডিএসইর এমডি হিসেবে তার নিয়োগের বিষয়টি অনুমোদনের পরে তিনি কমিশনের চাকরি থেকে অবসর নিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।