সকল মেনু

মেঘনা ইন্স্যুরেন্সের ১১ থেকে ১৮ মে আইপিও আবেদন

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১৬ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৩তম সভায় মঙ্গলবার (১মার্চ) এ অনুমোদন দেওয়া হয়।

Meghna Insurance Company Limited কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১১ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮ মে পর্যন্ত।

মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬.৪১ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১.৮৩ টাকা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত তিন মাসের এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৬ টাকা।

ইস্যু ব্যবস্থাপক হিসেবে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top