সকল মেনু

মঙ্গলবার সূচকের পতনে লেনদেন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ৯৭ কোটি ৪৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৪৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসইতে ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top