স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা গেছে, বস্ত্র খাতে ১৩.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। খাদ্য খাতে ১২.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বীমা খাতে ১১ শতাংশ, সিরামিকস খাতে ৯.৯ শতাংশ, ফার্মা খাতে ৭.৫ শতাংশ, কাগজ খাতে ৬.৫ শতাংশ, বিবিধ খাতে ৫.৯ শতাংশ, ভ্রমণ খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৫ শতাংশ, আইটি খাতে ২.৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.২ শতাংশ, ট্যানারি খাতে ১.৭ শতাংশ, পাট খাতে ১.৪ শতাংশ, জীবন বীমা ও সেবা খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৮ শতাংশ ও আর্থিক খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৩ , ১২:৩১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।