সকল মেনু

দরপতনের শীর্ষে সি পার্ল বিচ

স্টাফ রিপোর্টার: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩টি কোম্পানির মধ্যে ১৮৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সি পার্লের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৪৩ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৬৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, সমতা লেদার এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top