সকল মেনু

রোববার সূচকের পতনে লেনদেন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার, ১৭ ডিসেম্বর মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচক কমলেও টাকার অংকে লেনদেন সাড়ে ১৪৩ কোটি টাকা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৬২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৪৩ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৮.৩৯ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৪ পয়েন্টে। সিএসইতে ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৯২টির।

দিন শেষে সিএসইতে ১০ কোটি ৯৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top