আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩ , ১১:৪৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিল (কেবিসি) নির্বাচন শনিবার, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গায় সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা অঞ্চলের আইসিএমএবি’র সদস্যগণ নির্বাচনে ভোট প্রদান করেন।
নির্বচানে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন আযম খান সরকারী কমার্স কলেজের প্রিন্সিপাল প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল। নির্বাচনে ১০ জন প্রার্থী ২০২৪ সালের জন্য কেবিসি সদস্য নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন- মোঃ মোরশেদ আলী এফসিএমএ, আব্দুল মোতালেব এফসিএমএ, প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ, মোঃ আরিফুর রহমান এফসিএমএ, মোঃ মোসলেম উদ্দিন এফসিএমএ, কে.এম. নেয়ামুল হক এফসিএমএ, মোঃ হাবিবুর রহমান শেখ এফসিএমএ, আজিজুর রহমান এসিএমএ, মোঃ মমিনুর ইসলাম এসিএমএ ও তাপস কুমার সাহা এসিএমএ।
শেয়ার করুন-
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩ , ১১:৪৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।