ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার, ২৬ ডিসেম্বর লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৯৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বিডি থাই এ্যালুমিনিয়াম লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকার। ১৯ কোটি ৯৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মা, ইনট্রাকো রিফুয়েলিং, কহিনুর কেমিক্যাল এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৬, ২০২৩ , ৮:২৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।