সকল মেনু

তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা দেয়ার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. খুরশীদ আলম। বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন ও সাবেক প্রেসিডেন্ট মো. ছাইদুর রহমান উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি তাঁকে অবহিত করে মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান তারা।

পরিশেষে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগিরই নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভূক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দের বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপে দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগিরই পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক ও ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৈঠকে খুরশীদ আলম বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ডিবিএ এবং বিএমবিএ’র সদস্যদের যথাযথ কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top