সকল মেনু

সোমবার লেনদেন নিম্নমূখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে সোমবার, ১৩ মে চলছে লেনদেন। তবে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ডিএসইতে ৫৬১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ১৫ দশমিক ৩২ পয়েন্ট কমে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে।

ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top