রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি- মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ মে, বৃহস্পতিবার ব্যাংকটির সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৯ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি- মার্চ তিন মাসে ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা এবং গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা।
এককভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ৪৪ পয়সা এবং গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ। ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ টাকা।
শেয়ার করুন-
আপডেট : জুন ১, ২০২৪ , ৩:২২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।