সকল মেনু

মে মাসেেএলো ২২৫ কোটি ডলার রেমিট্যান্স

বাংলাদেশ মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পেয়েছে। যা বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২২৫ কোটি ডলার হয়েছে।

ব্যাংকখাতের সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দুই ঈদের আগেই পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। সামনেই ঈদুল আযহা। কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

মে মাসের রেমিট্যান্স এপ্রিলের তুলনায়ও ১০ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে ২০৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top