সকল মেনু

কাঁচামাল আমদানি বিল পরিশোধে সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আমদানি বিল পরিশোধে সময় বাড়িয়েছে। এতদিন সময় ছিল ১৮০ দিন, এখন তা বাড়িয়ে ৩৬০ দিন করেছে। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব পণ্যের আমদা‌নি মূল্য পরিশোধ করা যাবে। শিল্পের কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক এলসির আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিকারকদের বিল পরিশোধের সময় বাড়ানো হয়েছে।

রোববার, ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে অথরাইজড ডিলারদের কাছে পাঠিয়েছে। আগে প্রদত্ত আমদানি দায় পরিশোধের এ সুবিধা আজ ৩০ জুন তারিখে শেষ হচ্ছে। এ অবস্থায়, নতুন করে তা বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে নীতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির বিল পরিশোধের ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় পাওয়া যাবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মেয়াদকাল প্রযোজ্য হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top