ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৪১টির দর বেড়েছে। বুধবার, ০৩ জুলাই সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। আর ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৯৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
এছাড়া, বুধবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দ্য পেনিনসুলার ৮.৬৯ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৮.২০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৭.৫৫ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৭.৫৪ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৭.৩১ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ এবংসোনালী পেপারের ৭.০৫ শতাংশ দর বেড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।