দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দরপতনে চলছে লেনদেন। গত কয়েকদিন ধরে লেনদেনের সাথে সূচক কমেই চলেছে। মঙ্গলবার, ৩০ জুলাই মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশপাশি গত দিনের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১১৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৮৮১ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৪৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, কমেছে ৩৪০ কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল ৩২টি প্রতিষ্ঠানের।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৩০, ২০২৪ , ৩:৩২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।