সকল মেনু

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ৬ আগস্ট ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top