ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ৭ আগস্ট ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০২২ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা।
বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৬টি কোম্পানির, বিপরীতে ১১৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৭, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।