ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচকের পতনে মঙ্গলবার, ১৩ আগস্ট লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬৪ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে দাড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৫ কোটি ০১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ১ হাজার ১৪৩ কোটি ০২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির, বিপরীতে ২৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১৩, ২০২৪ , ৫:৫২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।