ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার, ১৪ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে ১২’শ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।
বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫ কোটি ০১ লাখ টাকা।এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬ টির, কমেছে ২৩৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪২ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১৪, ২০২৪ , ৬:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।