সকল মেনু

মাসরুর রিয়াজ চেয়ারম্যান হচ্ছেন না বিএসইসির

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি ড. এম মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল। তবে ড. মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা জানিয়েছেন।

শনিবার, ১৭ আগস্ট এক বিবৃতিতে বলেন, দেশের এ গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি, আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের ও অর্থনীতির জন্য আরো বড় পরিসরে কাজ করতে পারব। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক খাতসংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার  কৌশল এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top