প্রকাশ : আগস্ট ১৯, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে কোনো কারণ ছাড়াই এই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। শেয়ার দর বাড়ার কারণে সম্প্রতি ডিএসই কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর চিঠির জবাবে গত ১৪ আগস্ট কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোন কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮.৩০ টাকা। আর ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬.২০ টাকায়। অর্থাৎ এই ৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১৯, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।