সকল মেনু

মঙ্গলবার লেনদেন পতনে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে মঙ্গলবার, ২০ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। গত দিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’১৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২২৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৫১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, কমেছে ৩০১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top