দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অব্যহত পতনের মধ্য দিয়ে বুধবার, ২১ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৭১ টি শেয়ার বা ইউনিটের দর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৮ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ২৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২০১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪৫ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭ পয়েন্টে।
আলোচ্য দিনে ডিএসইতে মোট ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১১ টির, কমেছে ৩৭১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ১২ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ২১, ২০২৪ , ৬:১৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।