গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাট চালিয়ে গতরাত ৯টার দেকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাতভর থেকে কাজ করলেও সোমবার দুপুর পর্যন্তও তা নেভানো যায়নি, বলেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম৷
ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, কারখানায় প্রচুর প্ল্যাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
রাজধানীর শান্তিনগর এলাকা থেকে রোববার ভোরে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷ বিকেলে একদল দুর্বৃত্ত গাজীর টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে হামলা চালায় ও লুটপাট শুরু করে৷
সাইফুল ইসলাম বলেন, বিকেলে দুটি গ্রুপে কয়েক শ লোক রূপসীর কারখানায় ঢুকে পড়ে৷ আমাদের কর্মীদের সক্ষমতা অনুযায়ী তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না৷ লুটপাটের পর রাত নয়টার দিকে কারখানার একাধিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এলেও তারা আগুন নেভাতে পারছেন না৷
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৬, ২০২৪ , ১২:৪০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।