দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার, ২৮ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২৭১ কোম্পানির শেয়ারের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৬ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৩৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ শূন্য দশমিক ৩০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৭ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার, ২৭ আগষ্ট লেনদেন হয়েছিলো ৭৫০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ১৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭১ টির, কমেছে ৭৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৮ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৮, ২০২৪ , ৪:৫৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।