ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে বৃহস্পতিবার, ২৯ আগস্ট। সকল মূল্যসূচকের উত্থানে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গতদিনের চেয়ে বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৯, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।