প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:০৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭১ টির শেয়ারদর কমেছে। সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৬৮ টাকা ৩০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। আর শেয়ারের দাম ১৩ দশমিক ৯২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা পাওয়ার।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো, হামি ইন্ডাস্ট্রিজ, আইসসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, মিথুন নিটিং, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম টু এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:০৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।