ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৮৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৯৩ টির, কমেছে ২৬২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪০ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৪ , ৭:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।