প্রকাশ : সেপ্টেম্বর ২৬, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন।
অনলাইনে (৯ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর) পর্যন্ত ১৮ দিনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন।
যেসব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন তাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৬, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।