প্রকাশ : অক্টোবর ৯, ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
চলতি ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ৬.৭৮ শতাংশ বেড়েছে। শ্রমিক অসন্তোষে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হলেও আয় কমেনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে সরাসরি যুক্ত হওয়া রপ্তানি চালানের তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বরে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৩৫১ কোটি ডলার। আগের বছরের একই মাসে যা ছিল ৩২৯ বিলিয়ন ডলার। এই হিসাবে, তা বেড়েছে প্রায় ২২ কোটি ডলার।
বুধবার, ৯ অক্টোবর তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় তিনি রপ্তানি আয়ের বিস্তারিত তথ্য এখন থেকে প্রতিমাসে জানানোর অঙ্গীকারও করেন।
তবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি হয়েছে ৫.০৪ শতাংশ। এসময়ে দেশের রপ্তানি আয় ১ হাজার ১৩৭ কোটি ডলার হয়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮২ কোটি ডলার।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৯, ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।